সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) উদ্যোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার আমচাষিদের মধ্যে ৪ শতাংশ মুনাফায় বিনিয়োগ বিতরণ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা সহায়তার আওতায় এসআইবিএল ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং এর সহযোগী সংস্থা উত্তরণ ও জাগরণী চক্র ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই ৪ শতাংশ মুনাফায় প্রায় অর্ধশত আমচাষির মধ্যে বিনিয়োগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নূরুল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সোশ্যাল ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. রাশিদুল ইসলাম ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কমোডিটি ম্যানেজার ড. নাজমুননাহারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
