পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল শনিবার উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা পর্যায়ে দিনভর প্রাণিসম্পদ প্রদর্শণী-২০২১ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে স্থানীয় বিহারি লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুরু হয়। প্রদর্শণী অনুষ্ঠানে ঘোড়া, মহিষ, গরু, ছাগল, গাভী, হাস, মুরগি, কবুতর কোয়েলের স্টলসহ মোট ২৬টি স্টল স্থান পায়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর, সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ সোমা রানী সরকার প্রমুখ। পরে প্রদর্শণীতে অংশগ্রহনকারীদের মাঝে সম্মাননা পুরস্কার ক্রেস্ট এবং সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।
