রামেক করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০২১, ১০:৩৫

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুই জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি চার জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মারা যাওয়া ছয় জনের মধ্যে তিন জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। বাকিদের একজনের বাড়ি রাজশাহী এবং একজন নাটোর ও একজন চুয়াডাঙ্গার বাসিন্দা। করোনায় আক্রান্ত দুই জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।

রামেকে করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

ছবি: আব্দুল গনি

ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১৮৪ জন করোনায় আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৫০ দশমিক ২৭।’

হাসপাতাল সূত্র জানিয়েছে, আজ সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছে মোট ২৩৫ জন। গত ২৪ ঘণ্টায়  নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ জন। তাদের মধ্যে রাজশাহীর বাসিন্দা ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জের আট জন, ও নওগাঁর তিন জন ও একজনের বাড়ি নাটোর জেলায়।

ইত্তেফাক/এএএম