সোনাগাজীতে বজ্রপাতে দুই শিশু নিহত

আপডেট : ০৬ জুন ২০২১, ১৩:৩৩

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামে বজ্রপাতে দুই শিশু নিহত হয়েছে। রবিবার (৬ জুন) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো-ওই গ্রামের মো. সোলায়মানের মেয়ে কিশোরী তামান্না আক্তার (১৫) ও মো. বাহার উল্যাহর ছেলে মো. আলামিন (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বৃষ্টি ও বজ্রপাত হয়। এ সময় তামান্না আক্তার ও মো. আলামিন তাদের বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার পথে বজ্রপাতে আহত হয়। আহত অবস্থায় তাদের দ্রুত সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণ করেন।

সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ‘এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার পথে বজ্রপাতে তারা নিহত হয়।’

ইত্তেফাক/এএএম