আটকের মাত্র কয়েকঘণ্টা পরই কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার আরবি সাংবাদিক জিভারা বুদেইরিকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। গতকাল শনিবার দখলকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারা এলাকা থেকে তাকে আটক করে ইসরায়েলি পুলিশ। আটকের পর এই নারী সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার জেরুজালেম প্রতিনিধিকে আটক ও লাঞ্ছিত করার পাশাপাশি ক্যামেরাম্যান নাবিল মাজাউয়ীর হাতে থাকা সরঞ্জাম ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
পুলিশি হেফাজত থেকে মুক্ত হওয়ার পর জিভারা বুদেইরি আল জাজিরাকে বলেন, তারা (ইসরায়েলি পুলিশ) চারদিক থেকে আসে এবং আমাকে লাথি মেরে দেয়ালে ফেলে দিলো। আমি জানি না কেনো।
Watch as Israeli occupation forces beat and detain veteran Aljazeera journalist Givara Albudairi
— Jamal Elshayyal جمال الدين الشيال (@JamalsNews) June 5, 2021
There may be a ceasefire but Israel is still committing crimes #JournalismIsNotACrime
pic.twitter.com/ruTiqqlEBT
গাড়ির মধ্যে উঠিয়ে তারা আমাকে খুবই বাজেভাবে লাথি মারতে থাকে। আমার শরীরের সকল স্থানে লাথি মেরেছে, যোগ করেন তিনি।

এদিন ইসরায়েলি দখলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ৫৪তম নাকসা দিবসের সংবাদ সংগ্রহ করতে সেখানে গিয়েছিলেন এই সাংবাদিক। ১৯৬৭ সালে ফিলিস্তিনিদের ওপর এই হামলা চালানো হয়েছিল। সেটির স্মরণে প্রতিবছর দিবস পালিত হয়ে থাকে।
আটকের তীব্র নিন্দা জানিয়েছেন আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তফা সওগ। তিনি বলেন, সব ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রতিনিয়ত আমাদের সাংবাদিকদের টার্গেট করছে ইসরায়েলি বাহিনী। তারা সাংবাদিকদের মৌলিক মানবাধিকারকে পুরোপুরি অবজ্ঞা করেছে।
ইত্তেফাক/টিএ
