পাবনার চাটমোহর পৌরসভার শনিবার (৫ জুন) এক স্কুলছাত্র বলাৎকারের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত বৃদ্ধের নাম পুলিশ শমসের আলী (৬৫)। সে উপজেলার বিলচলন ইউনিয়নের চর সেনগ্রামের মৃত সন্তোষ প্রাং এর ছেলে।

জানা যায়, চর সেনগ্রামের বাসিন্দা ওই বৃদ্ধ কয়েকদিন আগে চাটমোহর পৌরসভার তার জামাতা বজলুর রহমানের বাড়িতে আসে। শনিবার দুপুরের দিকে তার জামাই বাড়ির পাশে এক বাড়িতে যায়। সে সময় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর এক ছাত্র (বয়স ১০) বাড়িতে একা ছিল। বৃদ্ধ শমসের আলী তাকে ডেকে ঘরের মধ্যে নিয়ে হাত ও মুখ বেঁধে বলাৎকার করে। এ সময় এক মহিলা বিষয়টি দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে। সুযোগ বুঝে পালিয়ে যায় বৃদ্ধ শমসের আলী। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চর সেনগ্রাম থেকে শমসের আলী গ্রেফতার করে।
এ বিষয়ে, চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে রাতে শিশুটির নানা আরমান আলী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে চর সেনগ্রাম থেকে শমসের আলী গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এবং অসুস্থ শিশুকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ইত্তেফাক/এনএ
