English Grammar:The Adverb

আপডেট : ০৬ জুন ২০২১, ২১:০৯

ইংরেজি

শুক্লা রানী বর্মা,  সিনিয়র শিক্ষক

তালুক শাখাতী উচ্চবিদ্যালয়

লালমনিরহাট

 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ষষ্ঠ থেকে দশম শ্রেণির  English Grammar  এর  একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ বিষয়  The Adverb নিয়ে আলোচনা করছি ।

Adverb একটি part of speech যা একটি verb, adjective বা অন্য একটি adverb  কে বর্ণনা করে। এটি কখন, কোথায়, কীভাবে, কী উপায়ে এবং কী পরিমাণে এই প্রশ্নগুলোর উত্তর দেয়।

Example:

The girl speaks fluently in English.

এখানে ‘fluently’ বর্ণনা করছে ‘the girl’ কীভাবে English একথা বলছে। তাই এটি একটি  adverb.

The tea is very hot.

এখানে ‘very’ বর্ণনা করছে চা কতটা গরম। তাই এটি একটি  adverb.

The boy is running so fast.

এখানে ‘so’ বর্ণনা করছে ছেলেটি কত দ্রুত দৌড়াচ্ছে এবং ‘fast’ বর্ণনা করছে ছেলেটি কীভাবে দৌড়াচ্ছে। উভয়েই adverb, so modify করছে আরেকটি adverb fast কে এবং fast modify করছে একটি verb run কে।

Function (ব্যবহার) এর উপর ভিত্তি করে adverb- কে প্রধানত তিনভাগে ভাগ করা যায়।

————————————-

1. Simple or Independent Adverbs.

2. Interrogative Adverbs.

3. Relative Adverbs.

1. Simple or Independent Adverb- আট ভাগে ভাগ করা যায়।

a. Adverbs of Place. (where)

b. Adverbs of Time. (when)

c. Adverbs of Manner. (how)

d. Adverbs of Frequency.

e. Adverbs of Quality or Degree.

f. Adverbs of Affirmation and Negation.

g. Adverbs of cause and Effect.

h. Adverbs of Order.

a. Adverbs of place:

————————————-

Where দ্বারা verb কে প্রশ্ন করলে Adverbs of Place পাওয়া যায়।

Example:

I went there. (where went? = there)

She lives here. (where lives? = here)

There is a pond near the house. (where is? = near)

Air is found everywhere. (where is found? = everywhere)

b. Adverbs of Time:

When  দ্বারা verb  কে প্রশ্ন করলে ©Adverbs of Time পাওয়া যায়।

Example:

She will come late. (when will come? = late)

I came back soon. ( when came? = soon)

Did you see me before? (when did see? = before)

We shall go tomorrow. (when shall go ? = tomorrow)

We rise early in the morning. (when rise? = early)

We will go then. (when will go? = then)

What are you doing now? ( when doing? = now)

He always comes to our house. (when comes? always)

She gives us milk daily. (when gives? daily)

I will ever love you. (when love? = ever)

She will never come back. (when come? = never)

The child was born two months ago. (when was born? = ago)

I have already completed my work. (when completed? already)

If you are in danger, telephone me immediately. (when telephone? = immediately)

                পরের অংশ আগামীকাল