সুধীর বরণ মাঝি, শিক্ষক, শারীরিক শিক্ষা ও ক্রীড়া
হাইমচর সরকারি মহাবিদ্যালয়, চাঁদপুর
১। অঙ্গ প্রত্যঙ্গকে নিয়মিত নড়াচড়া করাকে কী বলে বলে?
(ক) শরীরচর্চা (খ) খেলাধুলা
(গ) মানসিক ব্যায়াম (ঘ) বিনোদন ২। আমাদের শারীরিক ও মানসিক অবস্থার উন্নয়ন ঘটায় কোনটি ?
(ক) পড়ালেখা (খ) ভ্রমণ
(গ) শরীরচর্চা বা ব্যায়াম (ঘ) বিনোদন
৩। আমাদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সহযোগিতার মনোভাব গড়ে উঠে কোনটির মাধ্যমে?
(ক) পড়ালেখা (খ) শরীরচর্চা বা ব্যায়াম
(গ) তথ্য প্রযুক্তির মাধ্যমে (ঘ) বিনোদন
৪। প্রাত্যহিক সমাবেশে একজনের পিছনে আরেকজন ধারাবাহিকভাবে দাঁড়ানোকে কী বলে?
(ক) লাইন (খ) সমাবেশ (গ) শৃঙ্খলাবোধ (ঘ) ফাইল
৫। শরীরচর্চার মাধ্যমে আমাদের-
(i) চিত্তবিনোদন হয় (ii) নেতৃত্ব ও সহযোগিতার মনোভাব (iii) টাকা অর্জন
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৬। প্রাত্যহিক সমাবেশে শিক্ষার্থীদের পাশাপাশি দাঁড়ানোকে কী বলে?
(ক) লাইন (খ) সমাবেশ (গ) শৃঙ্খলাবোধ(ঘ) ফাইল
৭। প্রাত্যহিক সমাবেশ পরিচালনা করেন-
(ক) প্রধান শিক্ষক (খ) শারীরিক শিক্ষার শিক্ষক
(গ) সহকারী প্রধান শিক্ষক (ঘ) ক্লাস ক্যাপটেন
৮। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকে সম্মান প্রদর্শন কোনটির ধারাবাহিক কার্যক্রম?
(ক) প্রাত্যহিক সমাবেশের (খ) খেলাধুলার
(গ) শিক্ষা (ঘ) নির্বাচনের
৯। সমাবেশে জাতীয় পতাকা উত্তোলন করেন কে?
(ক) সিনিয়র শিক্ষক
(খ) প্রধান শিক্ষক
(গ) শ্রেণি শিক্ষক
(ঘ) সমাবেশ পরিচালনাকারী
১০। ব্যাটিং , বোলিং, ফিল্ডিং কিসের মূখ্য অংশ?
(ক) ক্রিকেট (খ) ফুটবল
(গ) স্কোয়াস (ঘ) হ্যান্ডবল
১(ক), ২ (গ), ৩ (খ), ৪ (ঘ), ৫ (ক), ৬ (ক), ৭ (খ), ৮ (ক), ৯ (খ), ১০ (ক)
