‘মেহমান’

আপডেট : ০৬ জুন ২০২১, ২১:১৫

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মেহমান’। আহসান আলমগীরের রচনায় নাটকটি পারিচালনা করেছেন আল হাজেন। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, সাজু খাদেম, আরফান আহমেদ, নিলয় আলমগীর, রওনক হাসান, তানজিকা, অর্ষা, ফজলুর রহমান বাবু, চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, মারজুক রাসেল, জয়রাজ, শামীম সরকার, জামিল প্রমুখ। রহমান মিয়া গ্রামের সম্পদশালী মানুষ, স্বভাবে বেশ কৃপণ। তার স্ত্রী শেফালী একেবারে ভিন্ন মেরুর, অনেক দিল দরিয়া মানুষ। প্রতি বেলায় তার ঘরে মেহমান থাকা চাই-ই চাই! এই নিয়ে স্বামী-স্ত্রীর দা-কুমড়া সম্পর্ক। কিন্তু স্ত্রী এতটাই মেজাজি, রহমান ভয়ে স্ত্রীর কথা টপকাতে পারে না। এই দম্পতির কোনো সন্তান নেই। কাদের ও ময়নাকে তারা ছোট থেকেই লালন পালন করছে, তাই কাদের ও ময়না তাদের মা-বাবা ডাকে। বড় বিপদে আছে কাদের ও ময়না। বাবার পক্ষ নিলে মা রাগ করে, মায়ের পক্ষ নিলে বাবা রাগ করে। বাধ্য হয়েই তারা তাল মিলিয়ে চলে।