কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। শোভাযাত্রা, বেলুন উড়িয়ে ও আলোচনাসভার মধ্য দিয়ে রবিবার প্রথম দিন অতিবাহিত হয়েছে। কালীগঞ্জ উপজেলার ভূমি কার্যালয়ের আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।
