গণপরিবহনে ভাড়া নৈরাজ্য

আপডেট : ০৬ জুন ২০২১, ২১:২৪

সরকার ঘোষিত সিদ্ধান্তে সব ধরনের গণপরিবহন চলাচল করছে। করোনার সংক্রমণ এড়ানোর জন্য আগের তুলনায় এখন গণপরিবহনে সিটের তুলনায় অর্ধেক যাত্রী ওঠার কথা। এজন্য যাত্রীদের আগের তুলনায় বেশি ভাড়া গুনতে হবে। কিন্তু পরিতাপের বিষয় হলো, একদল বাস মালিক এক সিটে একজন বসিয়ে বেশি ভাড়া আদায় করছে। কথা ছিল দুই সিটে একজন বসবে। অতিরিক্ত মুনাফার লোভে বাস মালিকরা এ ধরনের কাজটি করে যাচ্ছে। যা অন্যায়, অমানবিক এবং দুঃখজনকও বটে। আবার যাত্রী ওঠানো-নামানোর সময় শরীরের তাপমাত্রা পরীক্ষা করা, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের শতভাগ ব্যবহার নিশ্চিত করা—এ নিয়মগুলো লক্ষ করা যাচ্ছে না। এক্ষেত্রে প্রতিটি বাস নজরদারিতে আনা উচিত। এ ব্যাপারে প্রশাসনের আরো সর্তক হওয়া উচিত, যাতে করে যাত্রীদের সঙ্গে অন্যায় না হতে পারে এবং স্বাস্থ্যবিধি যেন যথাযথভাবে মানা হয়। প্রতিটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বেশি যাত্রী বহন করলে এবং সরকার ঘোষিত নিয়মনীতির তোয়াক্কা না করলে প্রয়োজনে বাস মালিকদের জরিমানা করা যেতে পারে। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ফজলে রাব্বি

শিক্ষার্থী, ঢাকা কলেজ