করোনা বিবেচনায় ওয়াশিং মেশিনে বিশেষ ছাড় ঘোষণা

আপডেট : ০৬ জুন ২০২১, ২১:৩৬

 

করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে নিত্যব্যবহার্য পরিধেয় কাপড়ও জীবাণুমুক্ত রাখা জরুরি। তাই ক্রেতাদের প্রয়োজনীয়তা বিবেচনায় ওয়াশিং মেশিনে বিশেষ ছাড় দিচ্ছে ওয়ালটন। নামমাত্র ডাউনপেমেন্টে কেনা যাচ্ছে ওয়ালটন ওয়াশিং মেশিন। আছে ফ্রি ইনস্টলেশন, জিরো ইন্টারেস্টে ১২ মাসের ইকুয়্যাল মান্থলি ইনস্টলমেন্ট (ইএমআই), তিন মাসের রিপ্লেসমেন্টসহ নানা সুবিধা। সব মডেলের ওয়াশিং মেশিন কেনায় ওয়ালটন দিচ্ছে তিন মাসের রিপ্লেসমেন্ট সুবিধা। থাকছে সর্বোচ্চ ১২ বছরের মোটর ওয়ারেন্টি সুবিধাও। কর্তৃপক্ষ জানায়, ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১১’-এর আওতায় ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী চলছে ‘ওয়ালটন মেগা ঈদ ফেস্টিভ্যাল’। ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ওয়াশিং মেশিন কিনে পেতে পারেন লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার ও নিশ্চিত ছাড়। রয়েছে যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল ওয়াশিং মেশিন বদলে ওয়ালটন ব্র্যান্ডের নতুন ওয়াশিং মেশিন এক্সচেঞ্জ করার সুযোগ। নগদ মূল্যের পাশাপাশি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এক বছর পর্যন্ত রয়েছে জিরো ইন্টারেস্ট সুবিধা। এক্ষেত্রে মোট ২৯টি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। —প্রেস বিজ্ঞপ্তি