ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের দায়ে তিন নারীসহ সাত জনকে আটক করেছে বিজিবি। রবিবার সকাল ও শনিবার রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড়, বাঘাডাঙ্গা ও ছলেমানপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেন। বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে। তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
