দ্বিতীয় সন্তানের মুখ দেখলো মেগান মার্কেল এবং প্রিন্স হ্যারি দম্পতি। ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া রাজ পরিবারের এই শিশুকন্যাটি হলো প্রিন্সেস ডায়ানার নাতনি।
প্রিন্স হ্যারি এবং মেগান,সাসেক্সের ডিউক অ্যান্ড ডাচেস, তাদের কন্যা লিলিবেট ‘লিলি’ ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসরকে খুব আনন্দের সাথেই স্বাগত জানান।
"সাসেক্সেসের এক মুখপাত্র হাফপোস্টকে এক বিবৃতিতে জানিয়েছেন মেগান হ্যারি দম্পতির দ্বিতীয় সন্তান লিলি শুক্রবার, ৪ জুন সকাল ১১টা ৪০ মিনিটে সান্তা বারবারা কটেজ হাসপাতালে জন্মগ্রহণ করে। মা এবং শিশু উভয়ই সুস্থ আছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে লিলির নাম তার দাদীর-দাদী, হার্জেস্টি দ্য কুইন, যার পারিবারিক ডাক নাম ছিল লিলিবেট। তার নামানুসারেই রাখা হয়েছে।
২০১৯ সালের ৬ মে তাদের প্রথম সন্তান আর্চি মাউন্টব্যাটেন-উইন্ডসরের জন্ম হয়। গত বছর জুলাইয়ে অকাল গর্ভপাত হয়েছিল মেগানে। ওই বছর নভেম্বরে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকায় লেখা এক নিবন্ধে ডাচেস অফ সাসেক্স নিজেই সেই তথ্য জানিয়েছিলেন।

২০২০ সালের জানুয়ারিতে হ্যারি-মেগান দম্পতি ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধিত্ব আর না করার সিদ্ধান্তের কথা জানান। স্বাধীন জীবনযাপন করতে তারা রাজপরিবার থেকে বেরিয়ে যান। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন।
ইত্তেফাক/এএইচপি
