করোনায় নতুন দরিদ্রদের জীবিকা ও কর্মসংস্থানের বরাদ্দ নেই বাজেটে

আপডেট : ০৭ জুন ২০২১, ০০:১৮

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রাথমিক পর্যালোচনায় বলেছে, প্রস্তাবিত বাজেটকে জীবন ও জীবিকায় প্রাধান্য দিয়ে প্রণীত হওয়ায় কথা বলা হলেও কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের জীবন ও জীবিকা উভয়ই উপেক্ষিত। সামাজিক নিরাপত্তা খাতে অর্থ বরাদ্দ কিছুটা বাড়লেও করোনায় গত এক বছরে যে আড়াই কোটি মানুষ কর্মহীন হয়ে দরিদ্র হয়ে পড়েছে তাদের জীবিকা ও কর্মসংস্থানের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। এই আড়াই কোটি দরিদ্র মানুষ বাজেটে পরিপূর্ণভাবে উপেক্ষিত।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত পলিটব্যুরোর বাজেট পর্যালোচনা সভায় ও তার ভিত্তিতে গৃহীত প্রস্তাব নিয়ে আলোচনা করেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমেদ বকুল, কামরূল আহসান, আমিনুল ইসলাম গোলাপ, নজরুল ইসলাম হক্কানী, আলী আহমেদ এনামুল হক এমরান প্রমুখ।