সন্তানের হাতে টেঁটা-বল্লম দেবে না গ্রামবাসী

আপডেট : ০৭ জুন ২০২১, ১০:৩৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ‘আপনার সন্তানের হাতে টেঁটা-বল্লম দিয়ে যুদ্ধক্ষেত্রে নয়, বই-খাতা দিয়ে স্কুলে পাঠান’-এই শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় টেটা-বল্লম জমাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এতে পুলিশের হাতে ১ হাজার ৫০০ টেঁটা-বল্লম স্বেচ্ছায় হস্তান্তর করেন এলাকাবাসী।

রবিবার (৬ জুন) উপজেলার লতব্দী ৬ নম্বর বিট পুলিশিংয়ের আয়োজনে বিট অফিসার উপ-পুলিশ পরিদর্শক রিমন হোসাইন ও এএসআই হাফিজুর রহমানের সার্বিক সহযোগিতায় লতব্দী ইউনিয়নের রামানন্দ এলাকায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন।

No description available.

অনুষ্ঠানে এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষে পুলিশের হাতে কয়েক গ্রাম থেকে ১ হাজার ৫০০ টেঁটা-বল্লম স্বেচ্ছায় হস্তান্তর করেন এলাকাবাসী। এসময় তাদের ফুল দিয়ে বরণ করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ‘আর যেন কোনো মা টেঁটা বল্লমের আঘাতে সন্তান হারা না হয়। কোন বোন জেনো স্বামী হারা না হয়। আপনারা শান্তির পথে আসুন, আমি সব সময় আপনাদের পাশে আছি।’

No description available.

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন, সাবেক চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জসিমউদদীনসহ প্রমুখ।

ইত্তেফাক/এমআর