সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে গ্রহণযোগ্যতা না পাওয়া চীনের কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য ব্যক্তিগতভাবে খোঁজ নিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার (৬ জুন) এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।
ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে শেখ রশিদ বলেন, মন্ত্রীসভায় প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন যে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ রাখছেন।
সিনোফার্ম খুবই ভালো টিকা এবং আমি চীনা প্রতিষ্ঠানটিকে এ জন্য সাধুবাদ জানাই, যোগ করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।
গত মাসে জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেয়েছে সিনোফার্মের টিকা। এটি তৈরি করেছে চীনের ন্যাশনাল বায়োটেক গ্রুপের (সিএনবিজি) সহযোগী প্রতিষ্ঠান বেইজিং বায়ো-ইনস্টিটিউট অফ বায়োলজিকাল প্রোডাক্ট কো. লিমিটেড।

গত সপ্তাহের বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, জনগণের সুবিধার জন্য কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করছে বেইজিং এবং সেই প্রেক্ষিতে মেডিকেল সহযোগিতার জন্য ৮০টি দেশকে প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া ইতিমধ্যে বিশ্বের ৪৩টি দেশে প্রায় ৩০০ মিলিয়ন টিকা সরবরাহ করা হয়েছে।
ইত্তেফাক/টিএ
