১৮৭৬ সালের ৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ পৌরসভা গঠিত হয়। এখানে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল প্রতিষ্ঠিত হয় ১৮৮৫ সালে। হাসপাতাল প্রতিষ্ঠায় আর্থিক সহায়তা করেছিলেন হরকান্ত ব্যানার্জি। ২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও কদমরসূল পৌরসভাকে বিলুপ্ত ঘোষণা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠিত হয়।
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে রয়েছে রানি ভিক্টোরিয়ার স্মৃতি। রানি ভিক্টোরিয়া হাসপাতালের জন্য জমি দিয়ে নির্মাণে সহায়তা করেছিলেন। হাসপাতালটি রানি ভিক্টোরিয়ার নামে নামকরণ করা হলেও এর নাম এখন ‘নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল’। তারপরও হাসপাতালটি এখনো সবাই চেনেন-জানেন-ডাকেন ‘ভিক্টোরিয়া হাসপাতাল’ হিসেবে। রানি ভিক্টোরিয়ার সময়ের সেই হাসপাতালের কোনো স্থাপনা এখন আর অবশিষ্ট না থাকলেও তাঁর উপহার দেওয়া একটি বিশাল টেবিল রয়েছে স্মৃতি হিসেবে। সরকারি এই হাসপাতালে অনেক কর্মকর্তা-কর্মচারী বদল হলেও হাসপাতালের ফার্মেসিতে রানি ভিক্টোরিয়ার সেই টেবিলটি ব্যবহূত হচ্ছে অতি যত্নের সঙ্গেই।
জাহাঙ্গীর ডালিম
