হারমোনিওএস ২ অপারেটিং সিস্টেমের ৭টি নতুন ডিভাইস আনল হুয়াওয়ে

আপডেট : ০৭ জুন ২০২১, ২০:৩৭

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

সম্প্রতি হারমোনিওএস ২ অপারেটিং সিস্টেম সম্বলিত সাতটি নতুন ডিভাইস বাজারে এনেছে হুয়াওয়ে। বিস্তৃত পরিসরের এই স্মার্টফোন, স্মার্টওয়াচ এবং ট্যাবলেটের মধ্যে রয়েছে হুয়াওয়ে মেট ৪০ সিরিজ-এর নতুন সংস্করণ ও হুয়াওয়ে মেট এক্স২, হুয়াওয়ে ওয়াচ ৩ সিরিজ এবং হুয়াওয়ে মেটপ্যাড প্রো।  

চীনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে হুয়াওয়ে আরও উন্মোচন করেছে হুয়াওয়ে ফ্রিবাডস ৪, ওপেন-ফিট অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশন (এএনসি) ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারবাড এবং দুইটি অত্যাধুনিক প্রযুক্তির মনিটর— হুয়াওয়ে মেটভিউ ও হুয়াওয়ে মেটভিউ জিটি। গ্রাহকগণ যাতে বিভিন্ন পরিস্থিতিতে একাধিক ডিভাইসে ঝামেলাহীনভাবে ইন্টেলিজেন্ট অভিজ্ঞতা উপভোগ করতে পারেন, সেজন্য হুয়াওয়ের প্রায় একশোটি স্মার্টফোন ও ট্যাবলেটকে হারমোনিওএস ২ অপারেটিং সিস্টেমের আওতায় আনা হবে বলেও হুয়াওয়ে এই অনুষ্ঠানে ঘোষণা করে।

হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্ট ওয়াচ হুয়াওয়ে ওয়াচ ৩ সিরিজ কার্ভড গ্লাস স্ক্রিনযুক্ত এবং এতে রয়েছে ৩১৬এল স্টেইনলেস স্টিলের কেস। এতে আরও আছে অভিনব থ্রি-ডি রোটেটিং ক্রাউন, যা বিভিন্ন স্তরের চাপ অনুভবে সক্ষম এবং ব্যবহারকারীর ইনপুট অনুযায়ী তাকে হ্যাপটিক ফিডব্যাক প্রদান করতে পারে। ফলে এই ঘড়ি পরতে যেমন আরামদায়ক, তেমনি এটি চালানোও সহজ।

এছাড়াও, হুয়াওয়ে ওয়াচ ৩ সিরিজের মাধ্যমে ফোন কল করা ও গ্রহণ করা যায় এবং স্মার্টফোনের মতো একই ফোন নম্বর এবং ডেটা প্ল্যান ব্যবহার করে গান শোনা যায়। ভ্রমণ, প্রফেশনাল ফিটনেস ও স্বাস্থ্য বিষয়ে বহুমুখী গাইড হিসেবে কাজ করতে এই হারমনিওএস ২ ভিত্তিক ওয়াচ হুয়াওয়ে স্মার্টফোনের সাথে নির্বিঘ্নে সমন্বয় করা যাবে। 

নতুন হুয়াওয়ে মেটপ্যাড প্রো’তে রয়েছে ৯০ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিওযুক্ত আকর্ষণীয় ১২.৬ ইঞ্চির ওএলইডি ফুলভিউ ডিসপ্লে, যা বর্তমান বাজারের সকল ট্যাবলেটের মধ্যে সর্বোচ্চ। হুয়াওয়ে মেটপ্যাড প্রো ১,০০০,০০০:১ উচ্চ কনট্রাস্ট রেশিওযুক্ত এবং এটি ডিসিআই-পি৩ রঙের পরিসর সমর্থন করে। কিরিন ৯০০০ সিরিজের চিপসেটযুক্ত হুয়াওয়ে মেটপ্যাড প্রো চমকপ্রদ পারফরমেন্স নিশ্চিত করবে। হুয়াওয়ে মেটপ্যাড প্রো দিয়ে পিসির সাথে মাল্টি-স্ক্রিন সমন্বয়ও করা যায়। ট্যাবলেটটি মিরর মোডে ড্রইং বোর্ডে এবং এক্সটেন্ড মোডে মনিটরে পরিণত করা যায়।

গ্রাহকদেরকে অত্যাধুনিক সুবিধাদানে হারমোনি ওএস ২-এর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে চীনে ইতোমধ্যে ১০০ হুয়াওয়ে ডিভাইস হারমোনি ওএস ২ এ আপগ্রেড করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এই ডিভাইসগুলোর মধ্যে রয়েছে হুয়াওয়ে মেট ৪০ সিরিজ, মেট ৩০ সিরিজ, পি৪০ সিরিজ, মেট এক্স টু, নোভা ৮ সিরিজ, এবং  মেটাপ্যাড প্রো সিরিজ। যেসব ব্যবহারকারীরা দ্রুত এই নতুন ওএস এর অভিজ্ঞতা নিতে চান, তারা হুয়াওয়ে ক্লাবে বা মাই হুয়াওয়ে অ্যাপে আবেদন করতে পারেন। অথবা তারা চীনে হুয়াওয়ের যেকোনো ৬৬ অফলাইন স্টোরে হারমোনি ওসএস এক্সপেরিয়েন্স অফিসার প্রোগ্রামে নিবন্ধন করতে পারেন।