তা র কা ব চ ন

আপডেট : ০৭ জুন ২০২১, ২০:৪৩

এ ধরনের মামলায় জয়-পরাজয় মূখ্য নয়। বরং আমার সন্তানদের সাথে সুসম্পর্ক ও সহ-অবস্থানটাই জরুরী। তাই এখানে মিডিয়া যেভাবে আমার ও ব্র্যাডকে নিয়ে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে এটা ঠিক নয়। বরং এ বিষয়টি একটি সমাধানে এসে পৌঁচেছে এটাই সবচেয়ে বড় আনন্দের খবর আমার সন্তানদের জন্য।

অ্যাঞ্জেলিনা জোলি, বিশ্বখ্যাত অভিনেতা, নির্মাতা ও প্রযোজক

 

সম্প্রতি প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের সাথে আইনি যুদ্ধের সর্বশেষ রায় শেষ হওয়ার মধ্যেই অ্যাঞ্জেলিনা জোলি তার ৪৬তম জন্মদিন উদযাপন করেছেন। সেখানেই এ কথা বলেন তিনি। ম্যালিফিসেন্ট তারকার জন্মদিনে উপস্থিত ছিলেন তার ছয় সন্তান মাদডক্স, প্যাক্স, জাহার, শিলহ এবং ১২ বছর বয়সী জমজ ভিভিয়েন এবং নক্স।