বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

আপডেট : ০৭ জুন ২০২১, ২১:৩৪

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

কালিয়াকৈরের পূর্বচান্দরাস্থ এপেক্স উইভিং লিমিটেড কারখানার দেড় সহস্রাধিক শ্রমিক তিন মাসের বকেয় বেতন  ও গত ঈদুল ফিতরের পাওনা বোনাসের দাবিতে গতকাল সোমবার সকাল থেকে কর্মবিরতি পালন করতে থাকেন। এ সময় শ্রমিকরা কারখানার ভেতরেই বিক্ষোভ সমাবেশ করেন। এক পর্যায়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ভিতরে রেখে কারখানার মূলগেটে তালা ঝুলিয়ে দেয়। শিল্পপুলিশ কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানান, গত তিন মাসের বকেয়া বেতন এবং গত  ঈদের বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। কারখানার এইচআর কর্মকর্তা শাহাদত্ হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে উত্পাদন বন্ধ থাকায় শ্রমিকদের বেতন দিতে বিলম্ব হচ্ছে।