পুলিশ সদস্যকে হত্যার হুমকি, থানায় জিডি

আপডেট : ০৭ জুন ২০২১, ২১:৩৪

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

সাটুরিয়ার তারাবাড়ী গ্রামের বাসিন্দা পুলিশের এএসআই মো. আবদুল হালিমকে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । একই গ্রামের দুই ব্যক্তি এ হুমকি দেন বলে দাবি করা হয়েছে। এ ব্যাপারে আবদুল হালিম সাটুরিয়া থানায় সাধারণ ডায়রি করেছেন। আবদুল হালিমের  দাবি তার সঙ্গে একই গ্রামের মৃত বাজু মিয়ার ছেলে আয়াদ আলী ও আব্দুল গনির বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। একে কেন্দ্র করে রবিবার ধানকোড়া বাজারে প্রকাশ্যে উক্ত দুই ব্যক্তি বিরোধপূর্ণ জমি থেকে তাদের সরে যেতে বলে। অন্যথায় তাকেসহ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় তারা। থানার ওসি মো. আশরাফুল আলম জানান, তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।