তালায় সৌদির খেজুর চাষ

আপডেট : ০৭ জুন ২০২১, ২১:৩৭

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

সৌদি আরবের আজোয়া ও মরিয়ম জাতের খেজুর চাষ হচ্ছে তালায়। উপজেলার মিঠাবাড়ী গ্রামের কামরুল ইসলাম নিজের ১৫ কাঠা জমিতে এ খেজুর চাষ শুরু করেন। তিনি জানান, তার বাবা হজে গেলে তিনি চাষের জন্য বীজ ক্রয় করে আনান। তিন-পাঁচ বছরের মধ্যে ফল ধরার নিয়ম থাকলেও তার খেজুর গাছে এক বছরের মাথায় ফল ধরা শুরু হয়েছে। এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, ইতিমধ্যে ঐ খেজুর বাগান পরিদর্শন করেছি। তাকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। তিনি বলেন, খেজুরে প্রচুর ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম ও পটাশিয়াম রয়েছে। খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়ায়।