চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচর উপজেলার কাটাখালি এলাকায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ জেলে আনোয়ার ঢালীর (৫৫) লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে ঐ এলাকার তপাদার বাড়ির সামনে মেঘনা নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর তপাদার পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেন। হানারচর ইউনিয়নের উত্তর গোবিন্দা এলাকার ইউপি সদস্য মো. বাসার বলেন, খবর জানতে পেরে নিহত জেলে আনোয়ার ঢালীর ছেলে শাহজাহান ঢালী কাটাখালি থেকে তার বাবার লাশ উদ্ধার করে নিয়ে আসেন।
