সিলেট অফিস
ভূমিকম্পপ্রবণ সিলেটের মানুষের মধ্যে আতঙ্ক দূর করতে এবং ভূমিকম্প মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের করণীয় বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হয় গতকাল সোমবার। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মাঠে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের নিয়ে মহড়া হয়। মহড়ার শুরু থেকে প্রত্যক্ষ করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট আঞ্চলিক উপপরিচালক আনিসুর রহমান, সহকারী পরিচালক শহিদুল ইসলাম ভূইয়া, উপসহকারী পরিচালক শওকত আলী জোয়ারদারসহ শতাধিক ভলান্টিয়ার অংশ নেন।
