নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নে অজ্ঞাত এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে ঐ ইউনিয়নের হোসেনপুর গ্রামের উরিয়ন্দ রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
