ফুলবাড়ীতে ছয় জুয়াড়ি গ্রেফতার

আপডেট : ০৭ জুন ২০২১, ২১:৪০

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে। জুয়া আইনে মামলা দায়ের করে সোমবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়। এর আগে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবস এলাকার বাঁশঝাড়ে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় ছয় জনকে পুলিশ গ্রেফতার করে।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে সোমবার কারাগারে পাঠানো হয়েছে।