সিটি ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

আপডেট : ০৭ জুন ২০২১, ২১:৪২

গতকাল সোমবার সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের পরিচালক আজিজ আল কায়সারকে চেয়ারম্যান এবং হোসেন খালেদকে ভাইস চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়। আজিজ আল কায়সার সিটি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। তিনি তৃতীয়বারের মতো ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন। তার নেতৃত্বে সিটি ব্যাংক প্রথাগত ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে উন্নত প্রযুক্তিনির্ভর প্রগতিশীল আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। তিনি পারটেক্স স্টার গ্রুপের পরিচালক এবং এর বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যুক্ত আছেন।

হোসেন খালেদ সিটি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালকও। ২০০০ সালে পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আনোয়ার গ্রুপে যোগ দেন খালেদ। সেই থেকে তিনি এই শিল্পগোষ্ঠীকে দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন। আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ সিটি ব্যাংকের  এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান  হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ব্যাংকটির রিস্ক ম্যানেজমেন্ট কমিটির কনভেনর এবং সিটি ব্রোকারেজ লিমিটেড ও সিটি  হংকং লিমিটেডের চেয়ারম্যান।—প্রেস বিজ্ঞপ্তি