বাংলাদেশের জনগনের জীবন রক্ষা ও জরুরী স্বাস্থ্য চাহিদা পূরণে যুক্তরাষ্ট্র সরকার তাদের আন্তর্জাতিক সংস্থা ইউএসএআইডির মাধ্যমে জরুরী সুরক্ষা সামগ্রী পাঠিয়েছে। গতকাল বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকা) তৌফিক ইসলাম শাতিলের কাছে এগুলো হস্তান্তর করেন। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কবির আহমেদ, অসংক্রম রোগ নিয়ন্ত্রণের লাইন ডিরেক্টর ডা. রোবেদ আমিনসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জরুরী চিকিত্সা সরঞ্জামের মধ্যে অক্সিমিটার রয়েছে।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মিলার বলেন, গত ৫০ বছর ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। বর্তমান সংকট শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের সাথে থেকে তারা লড়াই চালিয়ে যাবেন।
