দশম শ্রেণির জীববিজ্ঞান
সুমাইয়া আক্তার
কৈমারী স্কুল এন্ড কলেজ জলঢাকা, নীলফামারী
১। প্রশ্ন:শিশুদের BCG টিকা কেন দেওয়া হয়?
উ:যক্ষ্মা রোগ প্রতিরোধে ।
২। প্রশ্ন:অক্সিহিমোগ্লোবিন কোন ধরনের যৌগ?
উ:অস্থায়ী যৌগ ।
৩। প্রশ্ন:প্লুরার কোন অংশে রস নিঃসৃত হয়?
উ:দুই ভাঁজের মধ্যে রস নিঃসৃত হয় ।
৪। প্রশ্ন:Bronchiole অর্থ কী?
উঃ অনুক্লোম শাখা ।
৫। প্রশ্ন:ফুসফুসের রঙ কোন বর্ণের?
উ: হালকা লালচে বর্ণের ।
৬। প্রশ্ন:শ্বাসনালির ঝিল্লীতে কোন ধরনের কোষ থাকে?
উ:সূক্ষ্ম লোমযুক্ত কোষ ।
৭। প্রশ্ন: ব্রংকাসের বহুবচন কী?
উ:ব্রংকাই ।
৮। প্রশ্ন: নাকের আকৃতি কেমন?
উ: ত্রিকোণাকার ।
৯। প্রশ্ন:শ্বাসনালির ডান ও বাম অংশ যথাক্রমে ফুসফুসের কোন অংশে প্রবেশ করে?
উ:বাম ও ডান অংশে ।
১০। প্রশ্ন: স্বরযন্ত্রের দুই ধারের পেশিদ্বয়কে কী বলে?
উ:ভোকাল কর্ড ।
১১। প্রশ্ন:সালোসংশ্লেষণ ও শ্বসন কোন বিক্রিয়ার ফলে ঘটে?
উ:রাসায়নিক বিক্রিয়ার ফলে ঘটে।
১২। প্রশ্ন:শ্বসনতন্ত্র কী?
উ: যে অঙ্গ গুলোর সাহায্যে শ্বাসকার্য চলে তাই শ্বসনতন্ত্র।
১৩। প্রশ্ন:গলনালির অপর নাম কী?
উ:গলবিল ।
১৪। প্রশ্ন:ঠোঁট নীল হওয়া শ্বসনতন্ত্রের কোন রোগের লক্ষণ?
উ:অ্যাজমার লক্ষণ ।
১৫। প্রশ্ন: Chronic Bronchitis এর লক্ষণ কী?
উ:কমপক্ষে একটানা ৩ মাস কাশির সাথে কফ এবং এই সমস্যা পরপর ২ বছর থাকা।
