‘শুরু থেকেই এত বাধা অপ্রত্যাশিত’

আপডেট : ০৮ জুন ২০২১, ২০:৩৭

 বিনোদন ডেস্ক

 

শুধু করোনার দ্বিতীয় থাবায় নয়, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণেও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অনেক বলিউড নির্মাতা। সেই তালিকায় রয়েছে সালমান খান ও ক্যাটরিনা অভিনীত ইয়াস ফিল্মসের সিনেমা ‘টাইগার থ্রি’। সিনেমাটি শুটিং শুরুর পর থেকেই একের পর এক বাধার সম্মুখীন হচ্ছে। করোনার কারণে শুটিং বন্ধ থাকায় সেট ব্যয় নিয়ে এর আগেই শঙ্কা প্রকাশ করেন নির্মাতা। তার সঙ্গে এবার যোগ হয়েছে সাইক্লোন! সম্প্রতি সাইক্লোনের আঘাতে দেশটির গোড়গাঁয়ে নির্মিত সিনেমাটির একটি সেট ভেঙে গেছে। এটি মেরামতের জন্য প্রতিদিন প্রায় দেড়শ’ শ্রমিককে কাজ করতে হচ্ছে। ফলে আরো প্রায় ১০ কোটি রূপির ক্ষতির কবলে পড়ছে ইয়াস ফিল্মস। হটাত্ এমন ক্ষতি বিপাকে ফেলেছে সংশ্লিষ্টদের। এ নিয়ে ক্যাটরিনা বলেন, ‘অনেক প্রতীক্ষিত একটি কাজ টাইগার থ্রি। তবে শুরু থেকেই এত বাধা অপ্রত্যাশিত। প্রতিনিয়ত অনেক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তারপরও আশা করছি, ঘুরে দাঁড়াতে পারবো আমরা। সব ঠিক থাকলে নির্ধারিত সময়েই আবার শুটিং শুরু করতে পারবো।’

উল্লেখ্য, আগামী মার্চে মুক্তি প্রতীক্ষিত এই সিনেমাটির শুটিং এ মাসে আবার শুরু হচ্ছে। শুটিং শুরুর আগে প্রায় ৩শ’ কলাকুশলীর টিকা নিশ্চিত করার কথা বলেছেন ইয়াস ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া।