আগেও ভিউ নিয়ে ভাবতাম না, এখনো না। তবে হ্যাঁ, এখন ভিউয়ের একটা ট্রেন্ড চলছে বলা যায়। ভিউ মানে তার কাজ দর্শক বেশি দেখছে। সেটা হতেই পারে। কিন্তু এগুলো আমার চিন্তার বাইরে। আমি সবসময় শুধু আমার কাজটাকে গুরুত্ব দিয়েছি এবং এখনো তাই। আমার পুরোটা মনোযোগ থাকে শুধু কাজটা ঘিরে। কাজটাই আমার মেইন ফোকাস, ভিউ নয়। কাজটা ঠিকঠাক মতো করতে পারলেই একটা শান্তি অনুভব করি। তবে আমি চেষ্টা করছি ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলার। সময় পাল্টাবেই, তার সঙ্গে নিজেকে পরিবর্তন করাটাও জরুরি। আমি সেটাই করছি।
বর্তমান ভিউ চর্চা ও নিজের কাজ প্রসঙ্গে অভিনেতা এফ এস নাঈম
