সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী দলবাড়িপাড়া এলাকায় ত্রাণের টাকায় সংস্কারকৃত গ্রামীণ সড়কে বিশাল ধসের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হাসনাত সরকার জানান, বৃষ্টির কারণে সড়কের নিচের মাটি সরে যাওয়ায় গর্তের সৃষ্টি হয়েছে। ঠিকাদারের মাধ্যমে সড়কটি দ্রুত সংস্কার করা হবে। ঠিকাদার প্রতিষ্ঠান সোহেল কন্সট্রাকশনের স্বত্বাধিকারী সোহেল রানা জানান, এক বছর আগে সড়কটি কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছি। এখন ভেঙে গেলে তা দেখার দায়িত্ব আমার নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ জানান, বিষয়টি শুনেছি। পিআইওকে বলেছি সড়কটি ঠিক করে দেওয়ার জন্য।
