মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
মহাদেবপুরের গরুর হাটগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ফলে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বাড়ছে করোনাঝুঁকি। খোঁজ নিয়ে জানা যায়, বিশেষ লকডাউন এলাকা নিয়ামতপুর থেকে অনেক গরু ব্যবসায়ী মহাদেবপুর উপজেলায় গরুর হাটে আসছে। এ বিষয়ে নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারী বলেন, শুধু আঞ্চলিক লকডাউনে কাজ হবে না। লকডাউনভুক্ত এলাকা থেকে লোকজন যেন অন্য এলাকায় প্রবেশ করতে না পারে সে বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান মিলন বলেন, গরুর হাট বন্ধের কোনো নির্দেশনা না পাওয়ায় হাটগুলো চলছে।
