তাড়াইলে সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৮ জুন ২০২১, ২১:০৬

তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা

তাড়াইলে জলমহাল নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত দুই জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলেন, দিগদাইড় গ্রামের মতি মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫) এবং একই এলাকার মৃত পিয়ার হোসেনের ছেলে সাবেক ইউপি সদস্য আবদুর রাশিদ (৬৫)।

তাড়াইল থানার ওসি মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ২১ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। নিহত দুই জনের লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।