শিবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৮ জুন ২০২১, ২১:০৭

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি হলো উপজেলার শ্যামপুর ইউনিয়নের পুরোনো বাজেতপুর গ্রামের জাইদুল ইসলামের ছেলে মুসফিক (০৬)।  বাবা জাইদুল ইসলাম জানান, বাড়ির পাশের রাস্তায় খেলাধুলা করার সময় মুসফিককে সাপে কামড় দেয়। এ সময় সে চিত্কার দিলে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলে পথেই মারা যায়।