যখন বৃষ্টি শুরু হয় তখন খাল-বিল, নদী-নালা, হাওর-বাঁওড় ও বিভিন্ন জলাশয়ে পানি জমতে থাকে এবং মা মাছগুলো ডিম ও পোনা ছাড়ে। কিন্তু দুঃখের বিষয় হলো, কিছু বিকৃত বুদ্ধিসম্পন্ন, অসাধু ও অসচেতন মানুষ এ-ই ডিমওয়ালা মা ও পোনা মাছের ঝাঁক নিধন করে। নিষিদ্ধ কারেন্ট জাল, বাদাই জাল, সুতি জাল ব্যবহার করে প্রকাশ্যে চলে এ হত্যাযজ্ঞ এবং বাজারে বিক্রিও হয় চড়া দামে। মা মাছ নিধন মানে দেশের ক্ষতি দশের ক্ষতি। পোনামাছ ধরা থেকে বিরত থেকে তাদের বড় হতে দিতে হবে। এই মাছগুলোই এক বছরের খাবার হয়ে ফিরে আসবে। তাই আসুন, মাছের প্রজন্ম রক্ষায় আমরা সচেতন হই। ‘আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে।’ মত্স্য কর্মকর্তা এবং সচেতন মানুষের ভূমিকা কাম্য।
করিম মোল্লা, ঢাকা
