যমুনা ব্যাংকের নতুন ডিএমডি

আপডেট : ০৮ জুন ২০২১, ২১:১৪

 

এ কে এম আতিকুর রহমান যমুনা ব্যাংক লিমিটেডে সম্প্রতি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি মার্কেন্টাইল ব্যাংকের এসইভিপি এবং আইটি ডিভিশনের প্রধান কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও সেখানে তিনি প্রধান ঝুঁকি কর্মকর্তা হিসেবে ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগেও কাজ করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি