শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৮০৮তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
