শোক সংবাদ

আপডেট : ০৮ জুন ২০২১, ২১:২২

নীলুফার চৌধুরী

শিবগঞ্জ শ্যামপুর এ কিউ চৌধুরী নারী কল্যাণ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা, শ্যামপুর ইউপির সাবেক চেয়ারম্যান মুসা চৌধুরীর সহধর্মিণী, শিবগঞ্জ উপজেলা তথা চাঁপাইনবাবগঞ্জ জেলার নারী জাতির অগ্রদূত নীলুফা চৌধুরী আর নেই। তিনি মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর চৌধুরীপাড়া গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুস সালাম

কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর কৃষক দলের সভাপতি আব্দুস সালাম প্রধান (৫২) সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে তার নিজ বাড়ি কোয়া গ্রামের হাজী বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবত্ ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন।  তার মৃত্যুতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল মিলন, কেন্দ্রীয় বিএনপির সদস্য মোশারফ হোসেন, কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী, উপজেলা বিএনপির  আহ্বায়ক ও সাবেক মেয়র হুমায়ন কবির প্রধান, পৌর বিএনপির নেতা হাবীব উল্লাহ (হাবীব), পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দিন, পৌর ছাত্রদলের নেতা ইমাম হোসাইন (হাসান) গভীর শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।