নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লি উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ নারীকে ‘বেগম রোকেয়া পদক’ ২০২১ দেওয়া হবে। উল্লিখিত যে কোনো ক্ষেত্রে অবদান রেখেছেন এমন বাংলাদেশি নারীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনপত্রের ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রণালয় (www.mowca.gov.bd) এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের (www.dwa.gov.bd)—এ পাওয়া যাবে। ‘ছক’ ব্যতীত অন্য কোনো ছকের আবেদন/ মনোনয়ন গ্রহণযোগ্য বিবেচিত হবে না। পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখপূর্বক বিষয়ে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী ই-মেইলে ([email protected]) সফট কপি (Nikosh-ফন্টে) এবং ডাকযোগে হার্ডকপি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠাতে হবে। —প্রেস বিজ্ঞপ্তি
