ইত্তেফাক রিপোর্ট
তিন সংসদীয় আসনে উপনির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। আগামী ১৪ জুলাই জাপার প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুবার্ষিকী। তাই দিনটিতে নির্বাচন নিয়ে আপত্তি জানিয়েছে দলটি। গতকাল প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাত্ করে একটি প্রতিনিধি দল এ দাবি জানায়। সাক্ষাত্ শেষে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘আগামী ১৪ জুলাই জাপার প্রয়াত প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। সেদিন তিনটি জাতীয় সংসদের উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন আমাদের নেতাকর্মীরা নির্বাচন করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন না। বিষয়টি আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি।’ আগামী ১৪ জুলাই ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
