আপিল খারিজ, বসনিয়ার কসাই ম্লাদিচের যাবজ্জীবন কারাদ্লাদেশ বহাল

আপডেট : ০৯ জুন ২০২১, ০০:২২

বসনিয়ার কসাই খ্যাত রাতকো ম্লাদিচের যাবজ্জীবন কারাদ্ল বহাল রেখেছে জাতিসংঘের একটি আদালত। গণহত্যার দায়ে বসনিয়ার সাবেক সার্ব বাহিনীর প্রধান ছিলেন রাতকো ম্লাদিচ। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালের পাঁচ বিচারক এই চূড়ান্ত রায় ঘোষণা করেন। এর ফলে ম্লাদিচ আর আপিল করতে পারবেন না। তাকে আজীবন কারাগারেই কাটাতে হবে। ২০১৭ সালে গণহত্যার দায়ে তিনি অভিযুক্ত হয়েছিলেন এবং ঐ বছর জাতিসংঘের যুদ্ধাপরাধবিষয়ক একটি ট্রাইব্যুনাল ম্লাদিচকে যাবজ্জীবন কারাদ্ল দেয়। কিন্তু রায়ে অসন্তোষ প্রকাশ করে আপিল করেন ম্লাদিচের আইনজীবীরা। গতকাল সেই আবেদন খারিজ হয়ে যায়। বসনিয়ায় ১৯৯২ থেকে ১৯৯৫ সালের যুদ্ধে গণহত্যা চালানোর মূল হোতা ছিলেন রাতকো ম্লাদিচ। -বিবিসি