প্রযুক্তিপ্রেমীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর, ক্রেতাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্যে স্যামসাং বাংলাদেশ সমপ্রতি গ্যালাক্সি এ৩২ (৮/১২৮ জিবি) -এর একটি নতুন সংস্করণ উন্মোচন করেছে।
শক্তিশালী পারফরমেন্সের পাশাপাশি গ্রাহকরা যাতে প্রয়োজন অনুসারে ফাইল স্টোরেজ করার স্বাধীনতা উপভোগ করতে পারেন, সেজন্য ফোনটিতে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সুবিধা। হেলিও জি৮০ প্রসেসর দ্বারা চালিত এ৩২ এর শক্তিশালী সফটওয়্যার, স্টাইলিশ ডিজাইন এবং ব্যাটারি একে গেমারদের কাছে অতুলনীয় করে তুলেছে।
অসাধারণ ডিজাইনের সাথে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড স্ক্রিন ও ইনফিনিটি-ইউ ডিসপ্লেযুক্ত ফোনটি ১৭০-ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল প্রদান করে। গ্যালাক্সি এ৩২ -এর ৬৪ মেগা পিক্সেলের উচ্চ রেজ্যুলেশনের প্রাইমারী ক্যামেরার সাথে ৮ মেগা পিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও ৫ মেগা পিক্সেল ম্যাক্রো লেন্সের সাহায্যে ব্যবহারকারীরা অনায়াসে ঝকঝকে ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। এছাড়া, এর ২০ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা সেলফি তাত্ক্ষণিকভাবে আপলোড দেয়া যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর থাকায় গ্যালাক্সি এ৩২ গেমপ্রিয়দের জন্য চমত্কার একটি ডিভাইস হতে পারে। এছাড়া, এতে ১৫ ওয়াট সুপার ফাস্ট চার্জিংয়ের সাথে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় কোনো ঝামেলা ছাড়া সারাদিন স্মার্টফোনটি ব্যবহার করা যায়। চমকপ্রদ এই ডিভাইসটি মাত্র ২৭,৯৯৯ টাকায় আকর্ষণীয় মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে।
