তা র কা ব চ ন

আপডেট : ০৯ জুন ২০২১, ২০:৩৩

একজন অভিনয়শিল্পী হিসেবে আমার মনে হয়েছে, একটা চরিত্র ফুটিয়ে তুলতে হলে সেটার নার্ভ ধরতে হয়। হোক সেটা ফিকশনাল বা কাল্পনিক। শুনেছি, বঙ্গবন্ধু তার জীবনের ১১ বছর ৪ মাস ২২ দিন কারাগারে কাটিয়েছেন। এই মানুষটির চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য স্যাক্রিফাইস। জীবদ্দশায় তিনি মানুষ ও দেশের জন্য কেবল ত্যাগই করে গেছেন। বঙ্গবন্ধুর সাহস আর স্যাক্রিফাইসের কাছে আমার এই স্যাক্রিফাইস কিছুই না। সেই ভাবনা থেকেই পরিচালককে বলেছিলাম, প্রাপ্য যাই হোক, আমি নেবো না। এ-ও বলেছিলাম, যেহেতু আমার রক্ত, ঘাম সবই এই সিনেমায় থাকবে, তাই ফ্রিতে কাজ করবো না, পারিশ্রমিক নেবো। তাই আমি ১ টাকা নিয়েছি।

 

বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয়ের সম্মানী প্রসঙ্গে চিত্রনায়ক আরিফিন শুভ