তেঁতুলিয়ায় মিলছে না আমনের বীজ

আপডেট : ০৯ জুন ২০২১, ২০:৪৯

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

তেঁতুলিয়ায় মিলছে না আমন ধানের ভালো মানের বীজ। ফলে বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষক দেলোয়ার, সাইনুল জানান, সরকারি বীজগুলো উন্নত মানের। তাই আমরা আমন ধানের বীজের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বীজ দিতে পারছেন না। উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) থেকে আমাদের আমনের বীজ দেওয়ার কথা। বারবার অনুরোধ জানানো হলেও এখনো তারা বীজ দেয়নি। পঞ্চগড় কৃষি উন্নয়ন করপোরেশন বিএডিসির সিনিয়র পরিচালক মো. আব্দুল হাই জানান, তেঁতুলিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেউই আমাদের সঙ্গে বীজের ব্যাপারে যোগাযোগ করেনি।