বেগমগঞ্জের সরকারি খাদ্যগুদামে স্থানসংকট

আপডেট : ০৯ জুন ২০২১, ২০:৪৯

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা

বেগমগঞ্জ সরকারি খাদ্যগুদামে স্থান সংকট থাকায় ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন হওয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। বেগমগঞ্জ উপজেলা খাদ্য দপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ গুদামে মোট ৪ হাজার ৭০০ মেট্রিকটন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, গুদামের ধারণক্ষমতা ১ হাজার ৫০০ মেট্রিকটন। পূর্বের মজুত ৬০০ মেট্রিকটন থাকায় ধান-চাল মিলে মাত্র ১ হাজার ২০০ মেট্রিকটন ক্রয় করার পর গুদামের স্থান সংকুলান করা যাচ্ছে না। নোয়াখালী জেলার ভারপ্রাপ্ত খাদ্যনিয়ন্ত্রক মো. সালাউদ্দিন জানান, নিয়মিত খাদ্য নিয়ন্ত্রক ছাড়া অন্য কেউ গুদামের মজুত পণ্য অন্যত্র সরবরাহ করতে পারে না।