৬৫ দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ মোরেলগঞ্জে জেলেদের মানবেতর জীবন

আপডেট : ০৯ জুন ২০২১, ২০:৫০

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

৬৫ দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকায় মোরেলগঞ্জের সমুদ্রগামী জেলেরা মানববেতর জীবনযাপন করছেন। অন্য কোনো পেশায় সুযোগ না পেয়ে পরিবার-পরিজন নিয়ে তারা অলস সময় পার করছেন।

সমুদ্রগামী গাবতলা গ্রামের রুবেল হাওলাদার, রাজিব তালুকাদার, রুমান তালুকদার, ইব্রাহিম শেখসহ একাধিক জেলে জানান, সরকারিভাবে জনপ্রতি ৮৬ কেজি চাল পেলেও তাতে তাদের সংসার চলে না। বিকল্প পেশায়ও যেতে পারছেন না। ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন সাগরে তাদের মাছ ধরা বন্ধ রয়েছে। ধারদেনা করে সংসার চলছে।  উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, সাগরে ৬৫ দিন মাছ ধরা থেকে বিরতকালীন জেলেসহ সব সুবিধাভোগীকে সরকারিভাবে বরাদ্দ ভিজিএফের চালের পরিমাণ বৃদ্ধি প্রস্তাবনা তালিকাসংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি উপকরণসহ আনুষঙ্গিক খরচ জোগান দিতে নগদ অর্থ দেওয়ারও পরিকল্পনা রয়েছে।