লাকসাম পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ০৯ জুন ২০২১, ২০:৫১

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

লাকসাম পৌরসভার ২০২১-২২ অর্থবছরে ১৭০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের পৌরসভার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন।

তিনি জানান, এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ না করে করের আওতা বাড়ানো হয়েছে। তবে গত বারের চেয়ে এবারের বাজেটে প্রায় ১৭ কোটি টাকা কম বরাদ্দ রাখা হয়েছে। বৈশ্বিক মহামারির কারণে প্রত্যাশিত বৈদেশিক আর্থিকসহায়তা না পাওয়ায় বাজেটে এ ঘাটতি দেখানো হয়েছে।

বাজেট আলোচনায় অংশ নেন প্যানেল মেয়র খলিলুর রহমান, শাহজাহান মজুমদার, হিসাব রক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আহমেদ, প্রধান সহকারী আবুল খায়ের, ক্যাশিয়ার আবুল খায়ের প্রমুখ।