পেপারফ্লাইয়ের নতুন সিএফও

আপডেট : ০৯ জুন ২০২১, ২০:৫৯

পেপারফ্লাইয়ের চিফ ফিনানশিয়াল অফিসার (সিএফও) হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন মোহাম্মদ নাজিম উদ্দিন। নাজিম উদ্দিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, কেপিএমজি বাংলাদেশ, ব্রামার অ্যান্ড পার্টনার্স বাংলাদেশ, এসএনটি বাংলাদেশ লিমিটেড এবং ফাইবার হোম লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘ ১৫ বছর ধরে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন থেকে স্নাতক সম্পন্ন করেন। —প্রেস বিজ্ঞপ্তি